আমাদের সম্পর্কে

GM Organic Bazaar-এর গল্প ও লক্ষ্য জানুন

নিহান গার্ডেন: আধুনিক ও সমন্বিত কৃষির এক অনন্য নাম

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার শান্ত ও শ্যামল প্রকৃতিতে অবস্থিত 'নিহান গার্ডেন' একটি সুপরিকল্পিত ও সমন্বিত কৃষিভিত্তিক প্রকল্প। আধুনিক প্রযুক্তি এবং চিরায়ত কৃষি পদ্ধতির সার্থক সমন্বয়ে গড়ে তোলা এই খামারটি একটি পূর্ণাঙ্গ কৃষি ইকোসিস্টেমের বাস্তব উদাহরণ। আমাদের মূল লক্ষ্য হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে টেকসই উপায়ে বিশুদ্ধ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন করা।

আমাদের কার্যক্রম:

শস্য ও ফলজ বাগান: আমাদের খামারে ধান, আখ, লেবু ও বড়ইসহ বিভিন্ন প্রধান ফসলের পাশাপাশি উৎপাদিত হচ্ছে আম, জাম, দেশি কলমা, কলা, পেপে ও বেরি মতো বিভিন্ন দেশি-বিদেশি ফল। প্রতিটি ফল ও শস্য উৎপাদনে আমরা কঠোরভাবে গুণগত মান ও প্রাকৃতিক পুষ্টিগুণ নিশ্চিত করি।

মৎস্য ও প্রাণিসম্পদ: প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা আমাদের মৎস্য খামার এবং স্বাস্থ্যসম্মত ডেইরি ও গবাদি পশুর (গরু ও ছাগল) খামার প্রকল্পটিকে একটি বহুমুখী উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আমাদের অঙ্গীকার:
ভোক্তাদের কাছে শতভাগ নিরাপদ, রাসায়নিকমুক্ত ও গুণগত মানসম্পন্ন খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের প্রধান অঙ্গীকার। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আমাদের উৎপাদিত পণ্য বাণিজ্যিকভাবে বৃহৎ পরিসরে সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

স্বপ্ন ও ভিশন:
নিহান গার্ডেন কেবল একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার এক নিরন্তর প্রচেষ্টা। সততা, মান এবং প্রাকৃতিক বিশুদ্ধতার সংমিশ্রণে আমরা এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্য সবার হাতের নাগালে থাকবে।
Last Updated: 17 Apr 2026